ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে : ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘সাফল্যের সঙ্গে’ এগোচ্ছে। এটি শিগগিরই শেষ হবে।

নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অনুষ্ঠানে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধের অগ্রগতি সন্তোষজনক এবং পরিস্থিতি দ্রুত শেষের দিকে যাচ্ছে।

এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করার ‘খুবই কাছাকাছি’ অবস্থানে রয়েছে। তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরসহ ‘প্রায় সব কিছুতেই রাজি হয়েছে’। সূত্র : আল-জাজিরা


আরও পড়ুন -
  • সর্বশেষ
  • জনপ্রিয়