চার দিনের সফরে মালয়েশিয়ায় সেনাবাহিনী প্রধান

চার দিনের সফরে মালয়েশিয়ায় সেনাবাহিনী প্রধান

চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘সেনাবাহিনী প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত The Defence Services Asia (DSA) ও National Security Asia (NATSEC ASIA) 2026 Exhibition পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এ প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে।

এছাড়াও, তিনি আগামী ২১ এপ্রিল 8th Putrajaya Forum এ অংশগ্রহণ করবেন। উক্ত ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক বিভিন্ন নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। এ সময় মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিগণের সাথে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।’

নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানের পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে স্বাগতিকরা। ৮৭ বল হাতে রেখেই সহজ জয় নিশ্চিত করে সিরিজে ফেরার বার্তা দিয়েছে বাংলাদেশ।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও জয় থেকে পিছিয়ে পড়েনি বাংলাদেশ। প্রথম ওভারেই ফিরে যান সাইফ হাসান (৮), পরে দ্রুত বিদায় নেন সৌম্য সরকারও (৮)। তবে তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।

তানজিদ তামিম আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭৬ রান করেন, ১০ চার ও ৪ ছক্কায় সাজানো তার ইনিংসটি ছিল ১৩১.০৩ স্ট্রাইক রেটের। অন্যদিকে শান্ত ৫০ রানে রিটায়ার্ড হার্ট হন ক্র্যাম্পের কারণে, তবে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি।

এরপর তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বাকি কাজ শেষ করেন। হৃদয় অপরাজিত ৩০ এবং মিরাজ অপরাজিত ৮ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন নাহিদ রানা, নেন ৫ উইকেট। নিউজিল্যান্ডের হয়ে জাইডেন লিনক্স সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন।

এই জয়ে সিরিজ এখন ১-১ সমতায় দাঁড়িয়েছে, ফলে তৃতীয় ওয়ানডে হয়ে উঠেছে শিরোপা নির্ধারণী লড়াই।


আরও পড়ুন -
  • সর্বশেষ
  • জনপ্রিয়